বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থান্ডার্সের বিপক্ষে ছয় উইকেটে হারলেন মুশফিকরা

photo-1481888036বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করে সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে সিডনির আরেক দল থান্ডার্সের বিপক্ষে আর পাত্তা পেলেন না মুশফিকরা। হেরে গেলেন ছয় উইকেটে।

শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৪৯ রান জমা করতেই হারিয়েছিল ছয়টি উইকেট। শেষপর্যায়ে চাপের মুখে অবশ্য ভালো ব্যাটিং করে নজর কেড়েছেন নুরুল হাসান সোহান ও শুভাগত হোম। নুরুলের ৩৫ ও শুভাগতর ২৫ রানের ইনিংস দুটিতে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১২২ রান।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি সিডনি থান্ডার্সকে। চার উইকেট হারালেও হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বিগ ব্যাশ লিগের এই দলটি।

নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল এখন আছে অস্ট্রেলিয়ায়। অনুশীলনের পাশাপাশি নিজেদের ভালোমতো ঝালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচ খেলছে বিগ ব্যাশ লিগের দুই দলের বিপক্ষে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত