,

সিডনিতে বল হাতে ভেল্কি দেখালেন রুবেল

 

স্পোর্টস ডেস্ক :২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশের রুবেল হোসেন। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিলেন।এবার নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে রুবেল হোসেন বলে গিয়েছিলেন সুযোগ পেলে বিশ্বকাপের মতো দারুণ কিছু করার চেষ্টা করবেন। যেমন কথা তেমন কাজের প্রমাণ দিতে শুরু করেছেন এই পেসার।

rubel1481892661

শুক্রবার সিডনি থান্ডারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে ভেল্কি দেখিয়েছেন রুবেল হোসেন। সিডনি থান্ডারের যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ৩টিই নিয়েছেন রুবেল। অপরটি নিয়েছেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বী।

শুক্রবার থান্ডারের বিপক্ষে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। তার বল খেলতে বেশ বেগ পেতে হচ্ছিল সিডনি থান্ডারের বোলারদের। দারুণ দারুণ সব ইয়র্কারে নাস্তানাবুদ করেছেন সিডনি থান্ডারের ব্যাটসম্যানদের।

আরেক পেসার কামরুল ইসলাম রাব্বী ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

শুক্রবার টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের ৩৫ ও শুভাগত হোমের ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে নেয় সিডনি থান্ডার। ব্যাট হাতে সিডনির ইয়ান মরগান ৩৩ ও রায়ান গিবসন ২৫ রান করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে