বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব একাদশের হয়ে খেলতে কাতার গেলেন আশরাফুল

ash_33878_1481806357স্পোর্টস ডেস্ক : বিশ্ব একাদশের হয়ে খেলতে কাতার গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে ঢাকা ছাড়েন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এ সেঞ্চুরিয়ান।

১৬ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ব একাদশের হয়ে কাতার একাদশের বিপক্ষে মাঠে নামবেন এ ডানহাতি ব্যাটসম্যান। সেখানে ১টি টি২০ ও ১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৬ তারিখ টি২০ ম্যাচ এবং ১৮ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আশরাফুলের সঙ্গে তার স্ত্রী ও তিন মাসের মেয়েও রয়েছে। বিমানে ওঠার পর স্ত্রী কন্যাসহ ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছেন আশরাফুল।

সেখানে ক্যাপশনে আশরাফুল লিখেন, আরিবা তাসনিম টুবার প্রথম বিদেশ সফর এটা। আমাদের জন্য দোয়া করবেন।

টুর্নামেন্টে যারা খেলার মত দিয়েছেন: শহীদ আফ্রিদি, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, লক্ষীপতি বালাজি, ফারভিজ মারুফ, চামিন্দা ভাস, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত