মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জয় সিডনি সিস্কার্সেরি বিপক্ষে

163245tigers_kalerkantho_picঅনলাইন ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেই৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল। বুধবার ( ১৪ ডিসেম্বর ) দুপুরে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টস জিতে সিডনি সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৯ রান । ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। কিন্তু ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টির কবলে টাইগাররা। পরে বৃষ্টি আইনে তাদের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। ব্যাট করতে নেমে ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় মাশরাফি-তামিমরা।

ব্যাট হাতে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ২৮ রান করেন। ২০ রান করেন সৌম্য সরকার। ১৫টি রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।  এ ছাড়া ইমরুল কায়েস করেন ১২ রান।

বল হাতে সৌম্য সরকার সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে মাশরাফি-সাকিব-মুস্তাফিজরা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের