,

র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সেরাদের কাতারে অশ্বিন

ashwinস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, একটু যেন আড়ালেই চলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। না হলে গত টেস্টে তিনিও তো নিয়েছেন ১২ উইকেট। মুম্বাই টেস্টের পর কোহলি-অশ্বিন দুজনই ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা হওয়ার পথে আরও একটু এগিয়ে গেলেন বর্তমানে দুইয়ে থাকা কোহলি। আর আগে থেকেই একে থাকা অশ্বিন এবার সর্বকালের সেরাদের রেটিং পয়েন্ট পেয়ে গেলেন। টেস্ট ইতিহাসে এর আগে মাত্র ২১ জন বোলার ৯০০ রেটিং পয়েন্ট পেয়েছিলেন।

অফ স্পিনারদের মধ্যে এর আগে এই কীর্তি ছিল কেবল মুত্তিয়া মুরালিধরনের (রেটিং পয়েন্ট ৯২০)। সব সব স্পিনার মিলিয়েই এই কীর্তি আর আছে টনি লক (রেটিং পয়েন্ট ৯১২), ডেরেক আন্ডারউড (রেটিং পয়েন্ট ৯০৭) ও শেন ওয়ার্ন (রেটিং পয়েন্ট ৯০৫)। অশ্বিনের রেটিং পয়েন্ট ৯০৪। ২২ জনের কীর্তিমানদের তালিকায় তিনি আছেন ১৮তে। এই তালিকায় ৯৩২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সিডনি বার্নস।
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন: ব্যাটিংয়ে তামিম ইকবাল (২২তম), বোলিংয়ে সাকিব আল হাসান (১৬তম)। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সারা বিশ্বে সাকিব আছেন দুইয়ে, একে অশ্বিন।

র‍্যাঙ্কিংয়ের আলোচনায় আবার অশ্বিনের কাছে আড়াল হয়ে যাচ্ছেন কোহলি। অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন ভারত অধিনায়ক। প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ধরনের ক্রিকেটে ৫০-এর ওপর গড় তোলা কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ধরনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় আছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একে থাকলেও টেস্টে স্টিভেন স্মিথের চেয়ে ১১ রেটিং পয়েন্ট পেছনে আছেন। সূত্র: আইসিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে