,

চেলসি ফুটবলারের শিক্ষক মেসি

স্পোর্টস ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির ফুটবলার কেসেই পালমার। পেশাদার সিনিয়র ক্যারিয়ারের সূচনাটা স্টামফোর্ড ব্রিজেই ক্লাবটিতেই হয়ে তার।

messi11481625196
এর আগে চেলসির জুনিয়ার টিমে খেলেও আলো ছড়িয়েছেন তিনি। তবে চেলসিতে নাম লেখালেও বর্তমানে হুদার্সফিল্ড টাউনের হয়ে ধার হিসেবে খেলছেন পালমার। নিজের আইডল হিসেবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির কথা জানিয়েছেন তিনি। ইংলিশ এ ফুটবলার মেসিকে নিজের শিক্ষক মনে করেন।

গতবার চেলসির হয়ে টানা দ্বিতীবারের মতো উয়েফা লিগের ট্রফি জেতেন পালমার। এছাড়া এফএ ইয়্যুথ কাপে চেলসির শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা তার। বর্তমানে নর্থ ইংল্যান্ডের ক্লাব হুদার্সফিল্ড টাউনের হয়ে খেললেও মেসির প্রতি রয়েছে পালমারের অন্যরকম ভালবাসা।

মেসি ও বার্সেলোনার প্রতি ভালবাসার কথা জানিয়ে পালমার বলেন, ‘বার্সেলোনার খেলার ধরন পছন্দ করি বলে আমি সবসময় টেলিভিশনে তাদের খেলা দেখি। আমি ক্লাবটির খেলোয়াড় মেসি, নেইমার এবং সুয়ারেজদের মতো হওয়ার স্বপ্ন দেখি। বর্তমানে মেসি আমার প্রিয় ফুটবলার। আমি তার প্রতিটি ম্যাচ দেখার চেষ্টা করি। তার খেলার ধরন নিয়ে স্টাডি করি। সে আমার শিক্ষকের মতোই। তার বল পায়ে ছুটা আমাকে বিস্মিত করে। বিশ্বের খুব কম ফুটবলারই তার মতো প্রতিভা নিয়ে জন্মায়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে