বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ.আফ্রিকার ‘রিয়েল অলরাউন্ডার’ আর নেই

 

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে সিডনে ও’লিন ক্রিকেট ও ফুটবল দুটোই খেলেছেন। ইংল্যান্ডের ঘরোয়া লিগে ক্রিকেট ও ফুটবল দুটোই সমানতালে খেলে গিয়েছেন। অবসরে যাওয়ার আগেও ক্রিকেট-ফুটবল এমনভাবে খেলেছেন যে তাকে কোন পরিচয়ে পরিচিত করবেন তা নিয়েও ছিল দ্বিধায় অনেকে!

sports1481618233
দক্ষিণ আফ্রিকার ‘রিয়েল অলরাউন্ডার’ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিজ শহর কেপটাউনে ৮৯ বছর বয়সে মারা গেছেন সিডনে ও’লিন। প্রাক্তন বাঁহাতি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৬০ থেকে ১৯৬১ সালের মধ্যে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন।

এ ছাড়া ৯২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৩৫.৬২ গড়ে রান করেছেন ৪ হাজার ৫২৫। উইকেটরক্ষক হলেও বিভিন্ন পজিশনে ফিল্ডিং করেছেন । ৯৭ ক্যাচ ও ৬টি স্ট্যাম্পিং নামের পাশে যুক্ত আছে তার। ইংল্যান্ড সফরে ট্রান্সভালের হয়ে ৬৮.৭৮ গড়ে ৬১৯ রান করেছিলেন ও’লিন। ওই সফরেই এক ম্যাচে ট্রেন্ট ব্রিজে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ৯৮ রান করেছিলেন তিনি।
ফুটবলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৪৭ সালে একটি মাত্র ম্যাচ খেলেছেন ও’লিন। এছাড়া ইংলিশ ফুটবল ক্লাব চার্লটন অ্যাথলেটিকের হয়ে প্রথম বিভাগ ফুটবল এবং কেন্টের হয়ে ১৯৫১ থেকে ১৯৫৪ পর্যন্ত উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ