,

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল

asia-cup-sm20161212194253এশিয়া কাপের জন্য গত আগস্ট থেকে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।পর্যায়ক্রমে কক্সবাজার, বিকেএসপি ও মিরপুরে চলে অনুশীলন। চার মাসের কঠোর প্রস্তুতি শেষে আগামীকাল এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে যুবারা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে সাইফ হাসানের দল। ১৫ ডিসেম্বর শুরু হবে আট দলের আসর। বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর। অপর গ্রুপের চার দল হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া।

টুর্নামেন্ট শুরুর দিন (১৫ ডিসেম্বর) মাতারায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৬ ডিসেম্বর গলে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে সাইফ-আফিফ-মুগ্ধরা। ১৮ ডিসেম্বর একই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

দুটি গ্রুপের চার দল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। একদিন বিরতি দিয়ে টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ২৩ ডিসেম্বর।

বাংলাদেশ যুব দল এশিয়া কাপকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের আইসিসি যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যুব দলের কোচ আব্দুল করিম জুয়েল জানান, ‘২০১৮ সালের বিশ্বকাপকে মাথায় রেখে এ দলটিকে প্রাথমিক একটা দল হিসেবে ভাবছি আমরা। এশিয়া কাপের জন্য আমাদের প্রস্তুতিও ভালো। আগস্ট থেকে শুরু করে আমরা কক্সবাজারের বিভিন্ন উইকেটে খেলেছি। এরপর বিকেএসপি ও  মিরপুরে খেলেছি। আশা করি এশিয়া কাপে ভালো করবে ছেলেরা।’

অধিনায়ক সাইফ হাসান অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছেন এশিয়া কাপকে, ‘অভিজ্ঞতা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এশিয়া কাপের অভিজ্ঞতা আমাদের পরবর্তী সময়ে কাজে দেবে। আমাদের প্রস্তুতি বেশ ভালো। চার মাস সবাই একসাথে খেলেছি, প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমাদের মাঝে বোঝাপড়াও ভালো।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম বিপ্লব, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, নাঈম হাসান, শাখাওয়াত হোসেন, কাজি অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল হালিম।

স্ট্যান্ডবাই: হাসান মাহমুদ, শাহাদাত হোসেন হৃদয়, আব্বাস মুসা আলভি, আকবর আলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে