,

‘রিয়াল না জিতলে রেফারি বাঁশি বাজায় না’

realস্পোর্টস ডেস্ক : ম্যাচটা জিততেই চলেছিলেন। অন্তত ড্রটা হলেও তো হতো। সান্তিয়াগো বার্নাব্যু থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাও কম কিসে! কিন্তু গাইজকা গারিতানো দেখলেন, কীভাবে শেষ মুহূর্তের গোলে মুঠো থেকে বেরিয়ে গেল একটা পয়েন্ট। না, সার্জিও রামোস নয়; গারিতানোর চোখে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন রেফারি!

লা লিগার গত ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে লা করুনিয়া। আবারও শেষ মুহূর্তে রামোস ভেলকি। ৯২ মিনিটে তাঁর গোলে পুরো ৩ পয়েন্ট পায় রিয়াল।

কিন্তু এই ম্যাচ নিয়ে রেফারিকে একেবারে ধুয়ে দিয়েছেন লা করুনিয়া কোচ গারিতানো। রিয়ালের গোলের কিছুক্ষণ পরেই রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। অথচ চতুর্থ রেফারি ৫ মিনিটি অতিরিক্ত সময় দিয়েছিলেন।

গারিতানো দুটিকেই প্রশ্নবদ্ধি করেছেন। একে তো কেন ৫ মিনিট দেওয়া হলো ইনজুরি সময়, আবার দেওয়াই যখন হলো, তখন রিয়াল এগিয়ে যাওয়ার পর পুরোটা সময় খেলা চালানো হলো না কেন? ক্ষুব্ধ গারিতানোর দাবি, রেফারি ততক্ষণই খেলা চালিয়েছেন, যতক্ষণ না রিয়াল জেতে!

  1. সাংবাদিকদের বলেছেন, ‘৫ মিনিট যুক্ত করার পরও ওরা গোল করতেই আমরা জেনে গেলাম, আমাদের আর খেলার মতো সময় নেই। রিয়াল যতক্ষণ না গোল করে, মাদ্রিদে ততক্ষণ পর্যন্ত সময় যুক্ত করা হয়। আর ওরা গোল করা পর্যন্তই শেষ বাঁশি বাজে।’ সূত্র: গোল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে