বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত

indস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির মহাকাব্যিক ইনিংসের পর রবিচন্দ্রন অশ্বিনের মায়াবি ঘূর্ণিজাদুতে কুপোকাত ইংল্যান্ড।

পঞ্চম দিনের শুরুতেই সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৫ রানে। এতে ৩৬ রানে ইনিংস ব্যবধানে হারের সঙ্গে পাঁচ মাচের টেস্ট সিরিজও হাতছাড়া হল কুকদের।

এ নিয়ে ভারত সর্বশেষ ১৭ টেস্ট অজেয় থাকল। এর মধ্যে তারা মাত্র চারটিতে ড্র করেছে।

ওয়াংখেড়েতে চতুর্থ দিন শেষেই স্বাগতিকদের জয় ছিল সময়ের ব্যবধান মাত্র। কারণ ১৮২ রান তুলতেই ইংল্যান্ড হারিয়েছিল ৬ উইকেট। তবুও জনি বেয়াস্টোর আশা হয়েছিলেন ৫০ রান নিয়ে।

কিন্তু পঞ্চম দিনে সোমবার মাত্র ১৩ রান যোগ করতেই শেষ চার উইকেট হারিয়ে বসে ইংলান্ড। জনি বেয়াস্টোর মাত্র এক রান যোগ করতে পারেন।

ভারতের পক্ষে অশ্বিন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নেন। তবে ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরি করা বিরাট কোহলি।

অভিষিক্ত কেটন জেনিংসের (১১২) শতকে ভর করে প্রথম ইসিংসে ইংল্যান্ড করেছিল ৪০০ রান। জবাবে ভারত বিরাট কোহলি ২৩৫, মুরালি বিজয়ের ১৩৬ এবং নয়ে নেমে জয়ন্ত যাদবের দুরন্ত ১০৪ রানের সুবাদে করে ৬৩১ রান।

২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৫ রানে। ফলে দুই টেস্ট হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত। আগের দুই টেস্টেই হেরেছে ইংল্যান্ড।

স্কোর কার্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০০ (কুক ৪৬, জেনিংস ১১২, মঈন আলী ৫০, বাটলার ৭৬। অশ্বিন ৬/১১২, জাদেজা ৪/১০৯)।

ভারত প্রথম ইনিংস ৬৩১ (বিজয় ১৩৬, কোহলি ২৩৫, জয়ন্ত ১০৪। মঈন আলী ২/১৭৪, রশিদ ৪/১৯২, রুট ২/৩১)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৯৫ (রুট ৭৭, বেয়াস্টো ৫১। অশ্বিন ৫৫/৬, জাদেজা ২/৬৩)।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ