,

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারের রুমেও নারী ছিল!

photo-1481457179স্পোর্টস ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে আলোচিত বিষয় ছিল নারী কেলেঙ্কারি। মারাত্মক শৃঙ্খলাবহির্ভূত কাজটি করে কঠিন শাস্তি পেয়েছেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার আল আমিন হোসেন। বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে রাজশাহী কিংস ও বরিশাল বুলসের এই দুই ক্রিকেটারকে। যার পরিমাণ ১২ লাখ টাকার মতো।

এবার শোনা গেল, বিপিএলে এক পাকিস্তানি ক্রিকেটারের রুমেও নাকি নারী পাওয়া গিয়েছিল! ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ এই খবর প্রকাশ করেছে। অবশ্য কোন পাকিস্তানি ক্রিকেটার এই কাজটি করেছেন, তাঁর নাম প্রকাশ করেনি তারা। তিনি নাকি বর্তমান পাকিস্তান জাতীয় দলের সদস্য।

বিপিএলের চট্টগ্রাম পর্বে সেই পাকিস্তানি ক্রিকেটারের রুমে নারী পেয়েছিল দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। সেই খেলোয়াড়কে শাস্তি দেওয়া বা নাম প্রকাশ করা না হলেও মালিকপক্ষ নাকি তাঁকে দেশে ফেরত পাঠিয়েছিল। সেই খেলোয়াড়ের হোটেল রুমে পাওয়া নারী একজন বিদেশি নাগরিক ছিলেন।

হোটেলে ঢোকার পর সেই নারীকে নজরদারিতে রেখেছিলেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। তিনি পাকিস্তানি ক্রিকেটারের রুমে ঢুকলেই দুজনকে হাতেনাতে ধরে নিরাপত্তাকর্মীরা। পরে সেই নারীকে হোটেল থেকে বেরিয়া যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, আর ক্রিকেটারের বিপক্ষে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ করা হয়। অবশ্য এরজন্য তাঁকে কোনো শাস্তি দেওয়া হয়নি। যে শাস্তি পেয়েছিলেন সাব্বির-আল আমিনরা।এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে