বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির এক দিনে ৩ রেকর্ড

kohliস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন। ওপেনার মুরালি বিজয়ের সঙ্গে মিলে দলীয় ইনিংসটাও দাঁড় করালেন। ভারতের মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্টে শনিবার বিরাট কোহলির ইনিংসটা এমনিতেই অনেক প্রশংসা দাবি করে। তবে সব ছাপিয়ে এই ইনিংসটাকে কোহলি মনে রাখতে পারেন এভাবে—‘এক ঢিলে তিন পাখি’। এক ইনিংসেই যে তিনটি কীর্তি হলো ভারত অধিনায়কের।

৩৫ রানের সময় হলো কোহলির প্রথম কীর্তি, এই বছরে টেস্টে ১ হাজার রান। ছয় রান পর ভারতীয় অধিনায়ক ছুঁলেন আরেকটি ব্যক্তিগত মাইলফলক, টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান। তারও ১৫ রান পর, অর্থাৎ ব্যক্তিগত ৫৫ রানের সময় কোহলির ‘কীর্তি’র হ্যাটট্রিক। এবারেরটি কি? ২০১৬ সালে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি রান।

যদিও রেকর্ডটা নিয়ে সিরিজের শেষ পর্যন্ত জো রুটের সঙ্গে প্রতিযোগিতা চলবে কোহলির। ব্যাট হাতে নামার সময় এই বছরে সব ধরনের ক্রিকেটে কোহলির রান ছিল ২ হাজার ৩৪৫। তাঁর সামনে ছিলেন জো রুট। প্রথম ইনিংসে ২১ রান নিয়ে ইংল্যান্ড এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের রান এই বছরে ২ হাজার ৩৯৯। হাফ সেঞ্চুরির খানিক পরই (৫৫ রান করে) যা পেরিয়ে যান কোহলি।

এই প্রতিবেদন লেখার সময়, ২০১৬ সালে কোহলির রান ২ হাজার ৪৮১। অবশ্য এখনো এই টেস্টে কোহলি-রুট দুজনেরই একটি করে ইনিংস বাকি আছে, বাকি আছে সিরিজের পঞ্চম টেস্টও। তারপর কে এগিয়ে থাকেন সেটি দেখার।

এই প্রতিবেদন লেখার সময় কোহলি অপরাজিত ছিলেন ১৩৬ রানে। ওপেনার মুরালি বিজয়ের (১৩৬ রান) পর অধিনায়কেরও সেঞ্চুরিতে ভারত টপকে গেছে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রান। ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৪২৯ রান।

এই বছরে চলতি টেস্ট নিয়ে কোহলি খেলেছেন ১১টি টেস্ট, রান করেছেন ১ হাজার ১০১। তুলনায় রুট কিছুটা এগিয়ে, ১ হাজার ৩০৬ রান তাঁর। যদিও রুট টেস্ট খেলেছেন ১৬টি। ওয়ানডেতেও রান-ম্যাচ—দুটি হিসেবেই এগিয়ে রুট। ১৫ ম্যাচে তাঁর রান ৭৯৬। কোহলির রান ৭৩৯, কিন্তু ম্যাচ খেলেছেন ১০টি। টি-টোয়েন্টিতে অবশ্য কোহলিই সর্বেসর্বা, ১৫ ম্যাচে ৬৪১ রান। রুট এখানে অনেক পিছিয়ে, ৯ ম্যাচে ইংল্যান্ড ব্যাটসম্যানের রান ২৯৭।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ