বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনবদ্য কোহলির দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

kohliiiস্পোর্টস ডেস্ক : মুম্বাই টেস্টে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য থেকে ৩৬ রান দূরে থেকেই ৭ উইকেট হারিয়েছিল স্বাগতিক ভারত। কিন্তু তখনও ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি।

আছেন অল-রাউন্ডার রবিন্দ্র জাদেজা। দুজন উইকেটে সেট হয়ে গেলে এই ভারতকে থামানো যে কতটা কষ্টসাধ্য তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কুক বাহিনী। তৃতীয় দিনে ১৪৭ রানে অপরাজিত কোহলি চতুর্থ দিনে ইনিংসটাকে নিয়ে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে। তাদের অনবদ্য ব্যাটিংয়ে এখন উড়ছে ভারত!

চতুর্থ দিনে এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি ভারত। ৪৫১ রানে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা লাঞ্চের আগ পর্যন্ত ৫৭৯ রান সংগ্রহ করেছে। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে আছেন রবীন্দ্র জাদেজা। ৩০২ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করার পথে ২৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন। বল উড়িয়ে মাঠের বাইরে পাঠাননি একবারও। চলতি বছরে কোহলির এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি। তার এই অনবদ্য ব্যাটিং শৈলীতে চালকের আসনে টিম ইন্ডিয়া।

অন্যদিকে সমানতালে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। ১০৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ১৮৪ বলে ১৩ বাউন্ডারিতে ৯২ রান অপরাজিত আছেন। দুর্ভাগ্যজনক কিছু না ঘটলে ভারতের প্রথম ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন অংকে পৌঁছবেন তিনি। চতুর্থ দিনের এই পরিস্থিতে এখনও পর্যন্ত মুম্বাই টেস্টের ভাগ্যে ড্র লেখা হয়ে গেছে। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে ভারত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত