,

মেসি-জাদুতে জয়ে ফিরল বার্সা

 

স্পোর্টস ডেস্ক : লা লিগায় টানা তিন ম্যাচ ড্রয়ের বৃত্ত ভেঙে অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোল আর লুইস সুয়ারেজের একটি গোলে ওসাসুনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল।

barca-420161210203052

মালাগার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র। সবশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র। টানা তিন ড্র শীর্ষে থাকা রিয়ালের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে দেয় বার্সাকে।

জয়ের ফেরার লক্ষ্য শনিবার ওসাসুনার মাঠে খেলতে নামেন মেসি-সুয়ারেজরা। এটি আবার বার্সেলোনার হয়ে মেসির ৫৫০তম ম্যাচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাইলফলকের ম্যাচের প্রথমার্ধে অবশ্য জ্বলে উঠতে পারেনি অতিথিরা। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় বার্সা।

অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসির বাড়ানো বল খুঁজে পায় জরদি আলবাকে। আলবা আবার বল দেন সুয়ারেজকে। ফাঁকা পোস্টে সহজেই বল জড়িয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার।
৭২ মিনিটে নিজের প্রথম গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলটির উৎসও ছিলেন মেসি নিজেই। বাঁ-দিকে ডেনিস সুয়ারেসকে বল বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন মেসি। পরে আলবার বাড়ানো বল থেকে চলতি মৌসুমে লিগে নিজের ১১তম গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়।
যোগ করা সময়ে মেসি পূর্ণ করেন নিজের জোড়া গোল। ওসাসুনার দুই খেলোয়াড়কে কাটিয়ে তিনজনের মধ্যে দিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
এই জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনল বার্সা। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল রাতেই অবশ্য ব্যবধানটা আবার ছয় নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। রাত পৌনে ২টায় দেপর্তিভো লা করুনার মাঠে খেলবে জিনেদিন জিদানের দল। এই ম্যাচে অবশ্য দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিদান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে