বিপিএলে বাংলাদেশি তারকারা কেমন করলেন

photo-1481362324স্পোর্টস ডেস্ক : পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবার হিসাব কষার পালা, কেমন করলেন বাংলাদেশি তারকারা। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হয়েছে তা নিয়ে এখন চলছে বিচার-বিশ্লেষণ। আশার কথা, এবারের আসরে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া।

ব্যাটিংয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স। শীর্ষ তিন ব্যাটসম্যানের মধ্যে তিনজনই বাংলাদেশের- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান। এ ছাড়া মেহেদী মারুফ ও মুশফিকুর রহিমও ব্যাট হাতে দারুণ খেলেছেন।

বিপিএলে ব্যাটহাতে সবচেয়ে বেশি উজ্জ্বলতা ছড়িয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম অধিনায়ক ১৩ ম্যাচ খেলে করেছেন ৪৭৬ রান। যাতে ছয়টি অর্ধশতক রয়েছে।৭৫ রানের ইনিংসটি তাঁর সর্বোচ্চ।

এরপরই আছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৪ ম্যাচ খেলে দুটি অর্ধশতকে তিনি করেছেন ৩৯৬ রান। আর তৃতীয় স্থানে থাকা সাব্বির রহমানের সংগ্রহ ১৫ ম্যাচে ৩৭৭ রান। এবারের বিপিএলের একমাত্র শতকটি করেছেন রংপুর রাইডার্সের এই হার্ডহিটার ব্যাটসম্যান।

আর ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফও ব্যাটহাতে বেশ উজ্জ্বল ছিলেন। ১৪ ম্যাচে ৩৪৭ রান করে সবার নজর কেড়েছেন তিনি। দৃষ্টি কেড়েছেন নির্বাচকদেরও। আর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও কম যাননি। বরিশাল বুলসের অধিনায়ক ১২ ম্যাচে ৩৪১ রান করেন।

অবশ্য বোলিংয়ে সেরা তিনজনের কাতারে বাংলাদেশি কোনো বোলার থাকতে না পারলেও খুলনার শফিউল ইসলাম, ঢাকার মোহাম্মদ শহীদ, রংপুরের রুবেল হোসেন ও চিটাগংয়ের তাসকিন আহমেদ বলহাতে দারুণ সাফল্য পেয়েছেন।

পেসার শফিউল ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে শহীদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা রুবেল এবং তাসকিনও ১৫টি উইকেট করে নিয়েছেন।

আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া মাহমুদউল্লাহ ব্যাটহাতে যেমন সফল ছিলেন, বলহাতেও কম উজ্জ্বলতা ছড়াননি। ১৪ ম্যাচ খেলে তিনি ১০টি উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক