১১ ওভারে ঢাকার সংগ্রহ ৮৫/৪
স্পোর্টস ডেস্ক :বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিং করছে ঢাকা ডায়নামাইটস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ৮৫ রান। মেহেদি মারুফ ৮ ও নাসির হোসেন ৫, এভিন লুইস ৪৫ ও মোসাদ্দেক হোসেন ৫ রানে আউট হয়ে গেছেন। ডোয়াইন ব্রাভো ২ ও কুমার সাঙ্গাকারা ১১ রানে ক্রিজে রয়েছেন।

এদিকে দলের পক্ষে আফিফ হোসেন, ড্যারেন স্যামি, মোসাদ্দেক হোসেন ও ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন।
শুক্রবার ৫টা ১৫ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান ও রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি টস করেন। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়।
ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান(অধিনায়ক), মেহেদী মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, আবু জায়েদ।
রাজশাহী কিংস একাদশ: ড্যারেন স্যামি( অধিনায়ক), মমিনুল হক, নুরুল হাসান, আফিফ হোসেন, সাব্বির রহমান, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, কেসরিক উইলিয়ামস।











