বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ষোলোতে কে কার মুখোমুখি হতে পারে

70598-barsaস্পোর্টস ডেস্ক : আর্সেন ওয়েঙ্গার কিছুটা মন খারাপ করতেই পারেন। চার বছরে কঠিন কঠিন সব গ্রুপে দ্বিতীয় হয়েছিলেন, এবার নিজেদের গ্রুপে শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছেন। কিন্তু তাতেও কি স্বস্তিতে থাকতে পারছেন? চ্যাম্পিয়নস লিগটাই এবার যেন উল্টো রথে চলছে। গ্রুপে প্রথম হওয়া দলগুলোর জন্যই বরং কঠিন সমীকরণ নিয়ে আসছে শেষ ষোলোতে।

দেখুন না, আর্সেনালের সামনে সমীকরণটা এখন এমন দাঁড়িয়েছে—ভাগ্যটা একটু হাত ছেড়ে গেলেই শেষ ষোলোতে সামনে পড়তে পারে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দল।

গ্রুপের শেষ ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে বরুসিয়া ডর্টমুন্ডের ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দলকে এখন শেষ ষোলোতে লড়তে হবে গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে। অবশ্য একটা সুবিধাও আছে। গ্রুপপর্বের প্রতিপক্ষ ডর্টমুন্ড, আর অন্য গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া নিজ দেশের দুই ক্লাব বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলতে হবে না রিয়ালকে।

তা বার্সেলোনার কী অবস্থা? গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে লুইস এনরিকের দল। কিন্তু তাতেও স্বস্তিতে থাকতে পারছেন কি মেসিরা? সমীকরণটা যে আর্সেনালের মতোই।

আগামী সোমবার ফ্রান্সের নিওনে হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। তাতেই ঠিক হবে কে কার সামনে পড়তে পারেন। তার আগে প্রতিটি দলের সম্ভাব্য প্রতিপক্ষের হিসেবটা দেখে নেওয়া যাক, কে কার মুখোমুখি হতে পারেন। সূত্র: উয়েফাডটকম।

গ্রুপ চ্যাম্পিয়নদের সম্ভাব্য প্রতিপক্ষ—
আর্সেনাল (গ্রপ-এ): সম্ভাব্য প্রতিপক্ষ – বায়ার্ন, বেনফিকা, লেভারকুসেন, রিয়াল মাদ্রিদ, পোর্তো, সেভিয়া
নাপোলি (গ্রুপ – বি): সম্ভাব্য প্রতিপক্ষ – বায়ার্ন, লেভারকুসেন, ম্যানচেস্টার সিটি, পিএসজি, রিয়াল মাদ্রিদ, সেভিয়া
বার্সেলোনা (গ্রুপ – সি): সম্ভাব্য প্রতিপক্ষ – বায়ার্ন, বেনফিকা, লেভারকুসেন, পিএসজি, পোর্তো
অ্যাটলেটিকো মাদ্রিদ (গ্রুপ – ডি): সম্ভাব্য প্রতিপক্ষ – বেনফিকা, লেভারকুসেন, ম্যানচেস্টার সিটি, পিএসজি, পোর্তো
মোনাকো (গ্রুপ – ই): সম্ভাব্য প্রতিপক্ষ – বায়ার্ন, বেনফিকা, ম্যানচেস্টার সিটি, পোর্তো, রিয়াল মাদ্রিদ, সেভিয়া
বরুসিয়া ডর্টমুন্ড (গ্রুপ – এফ): সম্ভাব্য প্রতিপক্ষ – বেনফিকা, ম্যানচেস্টার সিটি, পিএসজি, পোর্তো, সেভিয়া
লেস্টার সিটি (গ্রুপ – জি): সম্ভাব্য প্রতিপক্ষ – বায়ার্ন, বেনফিকা, লেভারকুসেন, পিএসজি, পোর্তো, রিয়াল মাদ্রিদ, সেভিয়া
জুভেন্টাস (গ্রুপ – এইচ): সম্ভাব্য প্রতিপক্ষ – বেনফিকা, বায়ার্ন, লেভারকুসেন, ম্যানচেস্টার সিটি, পিএসজি, পোর্তো, রিয়াল মাদ্রিদ

গ্রুপ রানার্সআপদের সম্ভাব্য প্রতিপক্ষ—
পিএসজি (গ্রুপ-এ): নাপোলি, বার্সেলোনা, অ্যাটলেটিকো, ডর্টমুন্ড, লেস্টার, জুভেন্টাস
বেনফিকা (গ্রুপ-বি): আর্সেনাল, বার্সেলোনা, অ্যাটলেটিকো, মোনাকো, ডর্টমুন্ড, লেস্টার, জুভেন্টাস
ম্যানচেস্টার সিটি (গ্রুপ-সি): নাপোলি, অ্যাটলেটিকো, মোনাকো, ডর্টমুন্ড, জুভেন্টাস
বায়ার্ন মিউনিখ (গ্রুপ-ডি): আর্সেনাল, নাপোলি, বার্সেলোনা, মোনাকো, লেস্টার সিটি, জুভেন্টাস
বেয়ার লেভারকুসেন (গ্রুপ-ই): আর্সেনাল, নাপোলি, বার্সেলোনা, অ্যাটলেটিকো, লেস্টার সিটি, জুভেন্টাস
রিয়াল মাদ্রিদ (গ্রুপ-এফ): আর্সেনাল, লেস্টার, নাপোলি, মোনাকো, জুভেন্টাস
পোর্তো (গ্রুপ-জি): আর্সেনাল, নাপোলি, বার্সেলোনা, অ্যাটলেটিকো, ডর্টমুন্ড, জুভেন্টাস
সেভিয়া (গ্রুপ-এইচ): আর্সেনাল, ডর্টমুন্ড, লেস্টার, মোনাকো, নাপোলি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ