বিপিএল’র ফাইনালে গাইবেন জেমস
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী জেমস বিপিএলের খেলার মাঠে গাইবেন শুক্রবার (০৮ ডিসেম্বর )। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গান পরিবেশন করবেন তিনি।
জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন এ তথ্য জানিয়েছেন। খেলা দেখানোর পাশাপাশি জেমসের গান গাওয়ার অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
জেমসের গান গাওয়া প্রসঙ্গে চ্যানেল নাইনের অনুষ্ঠানপ্রধান তানভীর খান বলেন, ‘জেমস বিকেল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত খেলার মাঠে গান গাইবেন। এরপর ফাইনাল ম্যাচ শুরু হবে।
এ বছরের জন্য বিপিএলের কালকেই শেষ আসর। খেলার ফেসটিভ মুড ধরে রাখতে আমরা জেমসকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। কারো অজানা নয়, ব্যান্ড তারকা জেমসের জনপ্রিয়তা পুরো বিশ্বব্যাপী রয়েছে। আশা করছি, কালকের খেলার মাঠ জমে উঠবে।’
জেমসের গান পরিবেশনের বাইরে বিপিএলের প্রতিটি দলের থিম সঙের সঙ্গে ২০ জন নৃত্যশিল্পী নাচবেন।











