,

রাজশাহীকে ১২৬ রানের টার্গেট দিল খুলনা

 

স্পোর্টস ডেস্ক :বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। মিরপুরে সন্ধ্যায় টস জিতেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি সতীর্থরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ পায়নি খুলনা টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে মাহমুদউল্লাহর দল। জয়ের জন্য রাজশাহী কিংসকে করতে হবে ১২৬ রান।

khulna1481110494

ব্যাট হাতে খুলনার আরিফুল হক অপরাজিত সর্বোচ্চ ৩২ রান করেন। ২২ করে রান করেন নিকোলাস পুরান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ রান করেন আব্দুল মাজিদ ও ১২ রান করেন হওয়েল। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ‍ছুঁতে পারেনি।

বল হাতে রাজশাহীর সামিত প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আফিফ হোসেন, ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামস।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার ঢাকার কাছে হেরে যায় খুলনা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক জয় পায় রাজশাহী।

আজ যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। আর যারা হারবে তারা বিদায় নেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে