,

তুরানের হ্যাটট্রিকে বার্সার বড় জয়

barsaস্পোর্টস ডেস্ক : একের পর এক হোঁচটে কোণঠাসা হয়ে পড়েছিল স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা। এবার আর্দা তুরানের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল লুইস এনরিকের দল।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠ কাম্প নউয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।
আক্রমণভাগের দুই সতীর্থের অনুপস্থিতিতে এদিন জ্বলে ওঠেন লিওনেল মেসিও। শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ জয়শূন্য ছিল বার্সেলোনা, শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র। সর্বশেষ শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে বসে বার্সা। মাঝে কোপা দেল রেতে তৃতীয় সারির দল এরকুলেসের বিপক্ষেও হোঁচট খায় কাতালান ক্লাবটি।

গত রাতের ম্যাচের মধ্যে দিয়ে এবার বোধহয় ঘুরে দাঁড়াতে চলেছে মেসি-তুরিনরা।

অবশ্য ইউরোপ সেরার মঞ্চে আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। তবে সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। তাই দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এ জয়টা বড্ড দরকার ছিল তাদের। সংবাদ সম্মেলনে এনরিকের কণ্ঠে সেটাই প্রতিফলিত হয়।

এই জয়ের পর ছয় ম্যাচের পাঁচটিতে জেতা বার্সেলোনার পয়েন্ট হলো ১৫।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৯।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে