,

গোল করে মাঠেই মারা গেলেন ফুটবলার!

photo-1481038645স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্যই বটে! ১৯ বছরের টগবগে এক তরুণ ফুটবলার যে এভাবে মারা যেতে পারেন, বিশ্বাস করাই কঠিন। কিছুক্ষণ আগেই করেছিলেন দারুণ এক গোল। অভিনব এক নাচ দিয়ে সেই গোলের উদযাপনটাও করেছিলেন দারুণভাবে। কিন্তু খেলা শেষ হতে না হতেই সেই সুখস্মৃতি মিলিয়ে গেল চিরতরে। প্রতিনিয়ত ফুটবল মাঠে যে ধরনের ট্যাকল হয়, তেমনই এক ট্যাকলের শিকার হয়ে পড়ে গিয়েছিলেন মাঠে। সেই ধাক্কা কাটিয়ে আর উঠতেই পারেননি ফুটবলার ইসমায়েল ম্রিশো খালফান। বিদায় নিয়েছেন চিরতরে।

বিস্ময়কর ও হৃদয়বিদারক এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে তানজানিয়ার একটি টুর্নামেন্টে। অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই প্রতিযোগিতায় খালফান খেলছিলেন মোবাও এফসির জার্সি গায়ে। স্বাগতিক মোয়াডুইয়ের বিপক্ষে ২৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন খালফান। ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করেছিলেন প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে, ৫৯ মিনিটে ঘটেছে সেই অবিশ্বাস্য ঘটনাটি। প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়ের ট্যাকল সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়েছিলেন খালফান। এমন ট্যাকল ও পড়ে যাওয়ার ঘটনা ফুটবল মাঠে হরহামেশা ঘটে থাকে। এটা যে কারো মৃত্যুর কারণ হবে, তা ছিল সবারই কল্পনার বাইরে।

খালফানকে মাঠেই গড়াগড়ি করতে দেখে রেফারি সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছিলেন খেলা। মাঠে ছুটে এসেছিলেন চিকিৎসকরা। পা উঁচু করে তুলে ধরে চেষ্টা করেছিলেন রক্ত চলাচল স্বাভাবিক করার। কিন্তু তাতেও কাজ না হওয়ায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের দিকে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে