সাকিবের ধমকে আউট দিলেন আম্পায়ার!

4স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ালেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন সাকিব। প্রথম ওভারের পঞ্চম বলে আবেদন করেন আবু জাহেদ রাহি, কিন্তু পাকিস্তানের ফিল্ড আম্পায়ার খালিদ মাহমুদ আবেদনে সাড়া না দিলে প্রথমে পেসার রাহি বাজে আচরণ করেন। তার সঙ্গে খানিক পরেই যোগ দেন সাকিব। ওই সময় ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল এগিয়ে না আসলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতেই পারতো।

বিপিএলে বিশেষ একটি দলের ম্যাচ হলেই ‘অটোমেটিক’ আম্পায়ার হয়ে যান নাদির শাহ। বিষয়টি আশ্চর্যজনক হলেও এভাবে চলে যাচ্ছে বিপিএলের চলতি আসর। শুধু তা-ই নয়, চলতি আসরে ঢাকার বিপক্ষে খেলা দলগুলো বেশ কয়েকটি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছে। অন্য ম্যাচগুলোতেও ঘটেছে এমন দুটি-একটি ঘটনা।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে দুটি বাজে সিদ্ধান্ত দিয়েছেন ফিল্ড আম্পায়ার। প্রথমটি হাসানুজ্জামানের। সপ্তম ওভারে আন্দ্রে রাসেলের করা শেষ বলটি প্রথমে ব্যাটে লেগে পরে প্যাডে আঘাত করে, আর তাতেই আঙুল তুলে দেন পাকিস্তানের আম্পায়ার খালিদ মাহমুদ। দুর্ভাগ্যবশত ৫ রান নিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার হাসানুজ্জামান।

এখানেই শেষ নয়, খুলনা দ্বিতীয়বারের মতো একই পরিস্থিতির সমানে পড়ে খানেক পরই। এবার দুর্ভাগ্যের শিকার বেনি হাওয়েল। ম্যাচের অষ্টম ওভারের শেষ বলটি করছিলেন স্পিনার সানজামুল ইসলাম। বলটি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে থাকলেও আম্পায়ার নাদির শাহ তুলে দেন আঙুল। ব্যক্তিগত ৪ রানে ফিরে যেতে হয় হাওয়েলকে। ওখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা টাইটানস।

ঢাকার ক্রিকেটারদের বাজে আচরণ, ফিল্ড আম্পায়াদের ভুল সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে ম্যাচে। সব মিলিয়ে তাই ‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেট মিরপুরে হয়ে উঠল বাজে আম্পায়ারিং আর খেলোয়াড়দের বাজে আচরণের ম্যাচ।

অবশ্য সাকিবের এমন ব্যবহার নতুন নয়। বহুবার এমন আচরণ করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। গত আসের সিলেট সুপারস্টারসের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন, কিন্তু ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আউট না দিলে তর্কে জড়ান সাকিব।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক