,

নিশ্চিত হল মুস্তাফিজের নিউজিল্যান্ড সফর

photo-1474717563স্পোর্টস ডেস্ক : ইনজুরির জন্য মুস্তাফিজের নিউজিল্যান্ড সফর নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। সকল শঙ্কার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ।

শঙ্কা দূর করে সেই সুখবর দিয়েছে বিসিবি। আজ বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ফিটনেস নিয়েই নিউজিল্যান্ডে খেলতে যাবেন দেশসেরা পেসার মুস্তাফিজ। মুস্তাফিজের নিউজিল্যান্ড যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিপিএলের চতুর্থ আসর যেদিন শেষ হবে সেদিন ৯ ডিসেম্বর রাতেই নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনিং ক্যাম্প করতে ৯ ডিসেম্বর প্রথম দফায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশের ক্রিকেটাররা। নিউ জিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। প্রাথমিক দলে থাকা মুস্তাফিজুর রহমানও দলের সাথে ধরবেন অস্ট্রেলিয়ার ফ্লাইট।

গতকালই বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আভাস দিয়েছিলেন মুস্তাফিজের নিউজিল্যান্ডে যাওয়ার ব্যাপারে। এছাড়াও চোট পাওয়া ইবাদত চৌধুরীকে নিয়েও একই সুখবর দিয়েছিলেন তিনি। আজ নান্নু তা নিশ্চিত করলেন।

গতকাল দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘আজ (রোববার) সকালের অনুশীলনে মুস্তাফিজ ও এবাদত দুজনই বোলিং করেছে। ওরা দুজনই বোলিংয়ে সামর্থ্যের ৮০-৯০ ভাগ দিতে পেরেছে। আমাদের ট্রেনার খুবই খুশি এ দু’জনের অগ্রগতি নিয়ে। আরও আনন্দের কথা হচ্ছে ওরা দুই স্পেলে বোলিং করতে পেরেছে। কোনো অসন্তোষ প্রকাশ করা ছাড়া ৮০-৯০ মার্ক অর্জন করাছে ওরা। এর অর্থ হচ্ছে ওরা প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করেছে। এখানে যখন ৮০ ভাগ সামর্থ্য দিচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি ওরা পুরোপুরি সামর্থ্যবান। যখন ম্যাচ পজিশনে যাবে তখন শতভাগ সামর্থ্য দিতে পারবে।’

দেবাশীষ চৌধুরী আরও বলেছিলেন, ‘কয়েকটা দিন আরও সময় আছে আমাদের হাতে। এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে। এরপর নির্বাচক ও টিম ম্যানেজম্যান্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।’

প্রসঙ্গত, সাসেক্সের হয়ে ইংল্যান্ডে কাউন্টি লিগে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এরপর থেকে তিনি ক্রিকেট থেকে বাইরে আছেন। আর এ জন্য ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি তিনি। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলেও দর্শক হিসেবে খেলা দেখেছেন বিশ্বসেরা এই কাটার মাস্টার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে