,

শহীদের জায়গায় নিউ জিল্যান্ড যাচ্ছেন রুবেল

rubel-hossainস্পোর্টস রিপোর্টার : ফিটনেস পরীক্ষা দিয়ে আল-আমিন, রুবেল, রাব্বি তিনজনই উতরে গিয়েছিলেন। আল-আমিন কর্মদোষে বাদ পড়লেন। শেষ পর্যন্ত ইনজুরি আক্রান্ত শহীদের জায়গায় নিউ জিল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছেন বাগেরহাটের রুবেল হোসেন।

চলতি মাসের ৯ তারিখে প্রথম দফায় অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে কিছুদিন ক্যাম্প করে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

সোমবার বিসিবিতে নির্বাচক কমিটি, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং জাতীয় দলের ম্যানেজারের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আর এ সভা শেষেই জানানো হয় রুবেল দলের সঙ্গে থাকবেন।

নিউ জিল্যান্ড সিরিজের জন্য বিপিএলের আগে ২২ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। ওই দলে ছিল না রুবেলের নাম। রুবেল ইংল্যান্ড সিরিজের দলেও ছিলেন না।

বিয়ের পর গত কয়েক মাসে ফিটনেস কমে গিয়েছিল আশঙ্কাজনক হারে। ওজনটাও বেড়েছিল। কিন্তু বিপিএল চলাকালীন ফিটনেস লেভেল বাড়িয়ে নেন তিনি।

২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি সীমানার কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। সেকুজে প্রসন্নর করা ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে কুমিল্লার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ স্কয়ার কাট করলে বল যায় ডিপ থার্ডম্যানে। একস্ট্রা কাভার থেকে বাঁ-দিকে ছুটে এসে ডান পা দিয়ে বল থামাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান শহীদ। চোটের কারণে এরপর আর মাঠে নামা হয়নি এ ডানহাতি পেসারের।

নিউ জিল্যান্ড সিরিজে কামরুল ইসলাম রাব্বির নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কারণে সুযোগ পেয়ে গেলেন রুবেল। নিউ জিল্যান্ডের মতো কন্ডিশনে তার পেস বোলিং বেশ কার্যকরী হতে পারে বলে আশা করছেন নির্বাচকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে