এক সঙ্গে নাচলেন রেখা ও সোনম

rekha-sonamবিনোদন ডেস্ক : গতকাল রোববার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৬। এবার আসরে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী রেখা। এর আগে এই অভিনেত্রীকে সম্মান জানিয়ে তাঁর জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান সোনম কাপুর। একপর্যায়ে রেখাও তাঁর সঙ্গে যোগ দেন। মূল পরিবেশনা সেই মুহূর্তেই যেন জমে ওঠে। তখন উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে চারদিক।

রেখা এই অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তাঁর চিরচেনা সাজে। মেরুন রঙের কাঞ্জিভরম শাড়িতে বেশ দেখাচ্ছিল রেখাকে। আর রেখার গানের সঙ্গে নাচতে অভিনেত্রী সোনমও পরেছিলেন রেখার ঢঙের পোশাক। সবুজ একটি জমকালো কাতান শাড়িতে তাঁকেও দেখাচ্ছিল বেশ।

রেখার হাতে আজীবন সম্মাননার পুরস্কারটি তুলে দেন এই প্রজন্মের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক