,

শতভাগ ফিট মুস্তাফিজ, যাচ্ছেন নিউজিল্যান্ডে

photo-1480851405স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে নতুন ফিজিও যোগ দেওয়ার পরই মুস্তাফিজুর রহমানকে নিয়ে নতুন একটি সংশয় তৈরি হয়েছিল। ইংলিশ ফিজিও ডিন কনওয়ে তখন বলেছিলেন, ম্যাচ খেলার মতো ফিট হতে এই বাঁ-হাতি পেসারের সময় লেগে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। তাই সবাই ধরেই নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কাটার-মাস্টারের খেলা নাও হতে পারে।

অবশ্য আজ বোরবার সেই মুস্তাফিজকে নিয়েই একটি আশার কথা শোনা গেছে। নিউজিল্যান্ড সিরিজের আগেই নাকি পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বিশ্বাস, মুস্তাফিজ ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আজ অনুশীলনে মুস্তাফিজকে দেখে ৮০-৯০ ভাগ ফিট মনে হয়েছে। আমরা এটাকে শতভাগ ফিট বলেই ধরে নিয়েছি। এটা আমাদের জন্য খুবই আশার কথা। আর কিছুদিন সময় আছে। এর মধ্যে বাকি সমস্যাও ঠিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী। আশা করছি পরবর্তী সিরিজে সে খেলতেও পারে। অবশ্য তা বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট।’

গত আগস্টে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে মুস্তাফিজের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ সময় মুস্তাফিজের পাশেই ছিলেন বিসিবির এই চিকিৎসক। এরপর ঢাকায় ফিরেই শুরু হয় এই বাঁহাতি পেসারের পুনর্বাসন প্রক্রিয়া। অবশ্য বল হাতে তাঁর অনুশীলন শুরু হয় গত ১ নভেম্বর থেকে। এরই মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটের জন্যই সুখকর বার্তা।

আগামী ২৬ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। ২৯ ও ৩১ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। ৩, ৬ ও ৮ জানুয়ারি সিরিজের তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট হবে ১২-১৬ এবং ২০-২৪ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে