বিপিএলে পয়েন্ট টেবিল : কে কোথায় দাঁড়িয়ে
টুর্নামেন্ট শুরু থেকেই কাগজে-কলমে শক্তিশালি ঢাকা। মাঠে খেলা গড়ানোর পর ধীরে ধীরে সেটাই প্রমাণ করেছে সাকিব আল হাসানের দল। শুধু তাই নয়, লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে তারা। শীর্ষে থেকেই প্লে-অফে খেলতে নামবে ডায়নামাইটসরা।
আজ চিটাগাং ভাইকিংসকে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট অর্জন করেছে তারা। অরদিকে দিনের শুরুতে খুলনাকে হারিয়ে নিজেদের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে খুলনা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
| ঢাকা ডায়নামাইটস | ১১ | ৬ | ৩ | ১৬ | +১.০৬৭ |
| চিটাগাং ভাইকিংস | ১১ | ৬ | ৫ | ১২ | +০.৪৭১ |
| খুলনা টাইটান্স | ১১ | ৬ | ৫ | ১২ | -০.২৯৩ |
| রাজশাহী কিংস | ১১ | ৫ | ৬ | ১০ | +০.০০৯ |
| রংপুর রাইডার্স | ১০ | ৫ | ৫ | ১০ | -০.২৫৫ |
| কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১১ | ৪ | ৭ | ৮ | -০.৪১৩ |
| বরিশাল বুলস | ১১ | ৪ | ৭ | ৮ | -০.৬১৮ |











