বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্ত: শ্যাপোয়েন্সকে চ্যাম্পিয়ন ঘোষণা

footস্পোর্টস ডেস্ক : বিমান বিধ্বস্তে নিহত ফুটবলারদের প্রতি সম্মান জানিয়ে তাদের ক্লাব শ্যাপোয়েন্সকেই কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে। এরই মধ্যে প্রতিপক্ষ দলের এই চরম ক্ষতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাব ন্যাসিওনেল তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে কনমেবল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে।

এক বিবৃতিতে কলম্বিয়ার ক্লাবটি জানায়, ‘এত ব্যাথা আমরা হৃদয়ে ধারণ করবো কিভাবে! আমরা তো এই শোক বইতে পারছি না। যখন আমাদের কাছে বিমান দুর্ঘটনার খবর আসলো, আমরা স্তব্ধ হয়ে গেছি। এটা এমন এক সংবাদ যা সারা জীবনে আর দ্বিতীয়বার শুনতে চাই না আমরা। আমাদের কাছে ২০১৬ কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন প্রতিপক্ষ দল শাপেকোয়েন্সই। ’

লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ (ইউরোপা লিগের সমমর্যাদার) প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনেলের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শ্যাপেকোয়েন্সের ফুটবলার-কর্মকর্তাদের বহনকারী বিমানটি। ওই ফ্লাইটে মোট ৮১ জন যাত্রীর মধ্যে এ পর্যন্ত ৭৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনার খবরে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরণের প্রতিযোগিতা ও কর্মসূতি আপাতত বন্ধ রেখেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত