বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরি করলেন টেস্ট দলে ডাক পাওয়া জেনিংস

kiatonস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাকী দুই টেস্টের জন্য গত বুধবারই ইংল্যান্ড স্কোয়াডে ডাক পান ব্যাটসম্যান কিয়াটন জেনিংস। আর প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়াটা সেঞ্চুরি দিয়ে উদযাপন করলেন তিনি।

আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের (এ দল) হয়ে অপরাজিত ১০১ রানের একটি ঝলমলে ইনিংস খেললেন জেনিংস। তার এই দারুণ ইনিংসের উপর ভর করে সংযুক্ত আরব আমিরাতকে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৪ রানেই অলআউট জয় সংযুক্ত আরব আমিরাত। জবাবে জেনিংসের সেঞ্চুরিতে ১০১ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড লায়ন্স। ১৩টি বাউন্ডারিতে ১০৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন জেনিংস।

তরুণ ওপেনার হাসিব হামিদ আঙ্গুলের ইনজুরিতে পড়ায় ভারতের বিপক্ষে সিরিজের বাকী দু’টেস্টের জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন জেনিংস। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ডারহামের এই ওপেনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭২ ম্যাচে ১২ সেঞ্চুরিতে ৪২৭২ রান রান করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্টেই অভিষেক হতে পারে জেনিংসের। খুব শীঘ্রই ভারতে ইংল্যান্ড দলের সাথে যোগ দিবেন তিনি। আগামী ৮ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। ইতোমধ্যে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত