,

ছক্কা নিয়ে মজায় মাশরাফি-মাহমুদউল্লাহ

mahmudullahস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার বল হাতে ঝড় তোলার পর ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদের বলে মেরেছেন দুটি বিশাল ছক্কা। তবে দুটি ছক্কার বেশি ছয় মারতে মাশরাফিকে না করে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন খুলনা ও কুমিল্লার অধিনায়ক দুজনই।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে জিজ্ঞাসা করা হয় ছক্কা মারার পর কী বলেন মাশরাফি। উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে সব কৃতিত্ব মাশরাফি ভাইয়ের। তিনি দারুণ খেলেছেন। তিনি অনুশীলনে আমাকে এর চেয়ে অনেক বেশি মারেন। আজকে বলেছিলাম বেশি মেরো না।’

এ সময় হাসতে হাসতে মাশরাফি বলেন, ‘ও যতটুকু বলেছে আমি ততটুকুই মেরেছি। আমাকে বলেছিল আমি যেন দুইটার বেশি ছয় না মারি।’

এরপর আবার মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে আমি চেষ্টা করেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। কিন্তু করতে পারেনি। দুটি বলই তার শক্তিশালী জায়গায় করে ফেলেছি। তারপরও উনি ভালো সামর্থ দেখিয়েছেন।’

এদিন মাহমুদউল্লাহর বলে দুটি ছক্কার পর বিনি হাওয়ালের বলেও একটি ছক্কা মেরেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত ১১ বলে ২০ রান করার পর হাওয়ালের বলেই আউট হন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে