বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল মালয়েশিয়ার

1480582569স্পোর্টস ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশটির অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দলের খেলা বাতিল ঘোষণা করেছে মালয়েশিয়ান ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার মালয়েশিয়া ফুটবল দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

রোহিঙ্গাদের ওপর সৈন্যদের নির্যাতনের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় মিয়ানমারের বিরুদ্ধে বৈরি মনোভাব সৃষ্টি হচ্ছে। ২০১২ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে কয়েক’শ রোহিঙ্গাকে হত্যা করা হয়। সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় রোহিঙ্গারা নির্যাতিত হয়ে আসছে মিয়ানমারের সৈন্য ও স্থানীয়দের কাছে।

এই মাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাতিল ঘোষণা করে মালয়েশিয়া ফুটবল ফেডারেশনের মুখপাত্র রয়টার্সকে জানায়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা রোহিঙ্গাদের জন্য নেয়া হয়েছে। অবশ্য নিজের নাম প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। কেননা বিষয়টা বেশ স্পর্শকাতর।

মালয়েশিয়ার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, আমাদের অনূর্ধ্ব-২২ দল ৯ ও ১২ ডিসেম্বর ইয়াঙ্গুনে খেলার কথা ছিল, যা বাতিল করা হয়েছে।

মালয়েশিয়া আঞ্চলিক একটি ফুটবল টুর্নামেন্ট করতে চেয়েছিল। কিন্তু রোহিঙ্গা ইস্যুর কারণে তা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়। দ্য স্ট্রেইটস টাইমস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ