,

আবারও হোঁচট খেল বার্সা

34226-untitled-5স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না গত মৌসুমে ডাবল জেতা বার্সার। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করার পর এবার কোপা দেল রে’র সেরা- ৩২-এর প্রথম লেগে তৃতীয় সারির দল এরকুলেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসি, নেইমার ও লুইস সুয়ারেজদের ছাড়া খেলতে নামা বার্সেলোনা।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে সামনে রেখে বুধবার রাতে কোপা দেল রে’র সেরা- ৩২-এর প্রথম লেগে তৃতীয় সারির দল এরকুলেসের বিপক্ষে মেসি, নেইমার ও সুয়ারেজদের ছাড়া খেলতে নামে বার্সা। প্রতিপক্ষের মাঠে শুরুটা খারাপ ছিল না বার্সার। ম্যাচের শুরু থেকেই বেশ ক’বার আক্রমণ চালায় তুরান-আলকাসেররা। তবে গোলের দেখা পায়নি তারা।

তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে স্বাগতিক ফুটবলার ডেভিড মাইনজ হতবাগ করে দেন বার্সাকে। তার গোলেই এগিয়ে যায় হারকুলেস।

তবে ছয় মিনিট পরেই সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তরুণ চার্লস অ্যালেনার গোলে ব্যবধান সমান করে বার্সা। আর শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দলটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে