মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের বক্তব্য নিয়ে ফেসবুকে আবেগপ্রবণ আসিফ

asifঅনলাইন ডেস্ক : সোমবার বরিশাল বুলসের কিছু খেলোয়াড়ের প্রতি ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ তোলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আর এ প্রসঙ্গে ক্রিকটোর মুশফিকুর রহিম গতকাল সংবাদ সম্মেলনে আসিফের অভিযোগকে পাগলের প্রলাপ বলে উল্লেখ করেছিলেন। এ প্রসঙ্গে আসিফ আজ ফের নিজের ফেসবুক পেইজে আবেগীয় একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার মরহুমা আম্মা আমাকে পাগলা ডাকতেন। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই উনার মুখ থেকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে ছিলো – আমার পাগলটা চলে গেলো। আমার পাগলা ফ্যান গ্রুপ, পরিবার, বন্ধু বান্ধবসহ যারা আমাকে চেনেন, তাদের দৃষ্টিতে আমি পাগলই। এ শব্দটাকে আমি ভালোবাসি, কারণ আমাকে যারা ভালোবাসেন তারাই আমাকে পাগল বলেন। বাংলাদেশের টেষ্ট দলের গর্বিত অধিনায়ক গতকাল আমাকে এই নামেই ডেকেছে, এতে আমি একদম রাগ করিনি, কষ্টও পাইনি বরং খুশী।’

আসিফ আকবর আরও লিখেছেন, ‘মুশফিকুর রহীম– আমাদের প্রিয় মুশি দেশের ক্রিকেটের অপরিহার্য অংশীদার । ক্রিকেট পাগল বাংলাদেশ সব সময় মিঃ ডিপেন্ডেবলের ব্যাটের দিকে তাকিয়ে থাকে। কারো উপর ভরসা থাকলেই কেবল মাত্র এধরনের প্রত্যাশা করা যায়, মুশি ঠিক তাই। বাংলাদেশের ক্রিকেট মুশির কাছ থেকে আরো অনেক কিছু পাবে ইনশাল্লাহ। আমি কোনভাবে তাকে বিরক্ত করে দেশীয় ক্রিকেটের ক্ষতি করতে চাইনি। ক্রিকেটের প্রতি মুশির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হবে সম্পূর্নভাবে অর্বাচীনের কাজ। আমার পোষ্টে যা লিখেছি তা ছিলো আমার ব্যক্তিগত মতামত, পর্যবেক্ষন।’

বাবা মায়ের কথা উল্লেখ করে আসিফ লিখেছে, ‘আমার বাবা-মা মারা গেছেন আরো আগে। মুশির বাবা একজন ক্রিকেট লাভার পরহেজগার মানুষ, সে নিজেও একজন ধার্মিক মানুষ। কিছু কথার কারণে তৃতীয় কেউ আমাদের বাবা-মাকে গালি দিচ্ছে, এটা খুব পীড়াদায়ক, তবে আমার ফ্যানরা ভদ্রভাবেই ব্যাপারটা ডিল করেছে। মুশির প্রতি আমার কোন রাগ নেই, আমি তাকে অনেক ভালবাসি। দুয়েকদিনের মধ্যে আমি মুশির সাথে সেলফি তুলবো ইনশাল্লাহ। যদি বেশি ভুল করে থাকি প্রয়োজনে সরাসরি সরি বলবো। সবাইকে বলতে চাই – এই বিষয়টা নিয়ে অনুগ্রহ করে ঠান্ডা থাকুন। মুশফিক আমাদের জাতীয় সম্পদ, সাধারণ নাগরিক হিসেবে তাকে আমরা সবাই ভালবাসি। জয় হোক ক্যাপ্টেনের, জয় হোক ক্রিকেটের ………… ভালবাসা অবিরাম ………’
বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের