,

অসময়ে জ্বলে উঠছে কুমিল্লা, রাজশাহীর বিপক্ষে বড় জয়

34216-untitled-5স্পোর্টস ডেস্ক : বিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের বিপক্ষে মারলন স্যামুয়েলস ও আহমেদ শেহজাদের ব্যাটে আট উইকেটের বড় জয় পায় মাশরাফি বাহিনী। দলের হয়ে অর্ধশতক করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ক্যারিবীয় তারকা স্যামুয়েলস। আর রাজশাহীর বিপক্ষে গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পেল কুমিল্লা।

আসরের ৩৫তম ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেওয়া ১২৫ রানের টার্গেটে আট বল বাকি থাকতেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচেই জয় পেল কুমিল্লা। স্যামুয়েলস ৪১ বলে দুই চার ও চারটি ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন। শেহজাদ করেন ৬৪ রান। তবে ফরহাদ রেজার বলে শেষ দিকে আউট হন শেহজাদ। রাজশাহীর হয়ে একটি করে উইকেট পান মিরাজ ও ফরহাদ রেজা।

এর আগে শেহজাদ ও স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে দলীয় শতক পূর্ণ করে কুমিল্লা। অষ্টম ওভারে দলীয় অর্ধশতক আসে। চতুর্থ ওভারের পঞ্চম বলে কুমিল্লার প্রথম উইকেট ফেলতে সাহায্য করেন মেহেদি হাসান মিরাজ। তার বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসে ৯ রান।

এরআগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান করে রাজশাহী কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন জেমস ফ্রাঙ্কলিন। কুমিল্লার হয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন।

৭৮ রানে ৭ উইকেট হারানো রাজশাহীর হয়ে এদিন একাই লড়ে যান ফ্রাঙ্কলিন। ৩১ বলে দুই চার ও তিন ছয়ে নিজের দুর্দান্ত ইনিংসটি সাজান এই নিউজিল্যান্ড অলরাউন্ডার। ১৯তম ওভারে দলীয় শতক তুলে নেয় রাজশাহী।

এর আগে ফরহাদ রেজাকে নিজের দ্বিতীয় শিকার বানান কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১১তম ওভারে পর পর দুই বলে মেহেদি হাসান মিরাজ ও রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামিকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন।

নবম ওভারের শেষ বলে সামিত প্যাটেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন।অষ্টম ওভারে নাবিল সামাদের বলে ৮ রান করে আউট হন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। একই ওভারে অর্ধশতক আসে দলটির।

সপ্তম ওভারের দ্বিতীয় বলে নুরুল হাসানকে রশিদ খানের ক্যাচে পরিণত করে আউট করেন মাশরাফি । নুরুল করেন ১৭ রান। আর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুমিনুল হক। তার ব্যাট থেকে আসে ২০ রান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে