বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেহজাদের এক ম্যাচ ​নিষেধাজ্ঞার শাস্তি বেড়ে দুই ম্যাচ

shahzadস্পোর্টস ডেস্ক : ‘অপরাধ’ ছিল সাব্বির রহমানের সঙ্গে কথা-কাটাকাটি। দ্বিতীয়টি এর চেয়ে অনেক বেশি গুরুতর। নিজে আউট হয়ে ফেরার সময় সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করা। এই যুগল অপরাধের কড়া শাস্তিই পাচ্ছেন রংপুর রাইডার্সের আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানার শাস্তি দিয়েছিলেন। এতে ৪ ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় সেটি পরিণত হয়েছে দু্ই ম্যাচের নিষেধাজ্ঞায়।

শাস্তি হয়েছে রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বিরেরও। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাঁকে, সঙ্গে নামের পাশে বসেছে একটা ডিমেরিট পয়েন্টও। গতকালকের এই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক লিয়াম ডসনকে। তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডেও যোগ হয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট।
আম্পায়ারদের প্রতিবেদন ও টিভি ফুটেজ দেখে এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। তিন ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত