,

ব্রাজিলের যে ফুটবলাররা ছিলেন বিধ্বস্ত বিমানে

180411plane3_kalerkantho_pic৭২ জন যাত্রী এবং নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ। ভাড়া করা ওই উড়োজাহাজটি বলিভিয়া থেকে মেদেচিনের উদ্দেশে যাচ্ছিল। অন্যান্য যাত্রীদের সাথে বিমানটিতে ছিল ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিলেন তারা।

অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়া কথা ছিল দলটির। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের ঠিক বাইরে পার্বত‌্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্লাইটের কোনো আরোহী বেঁচে আছেন কিনা- সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে বিধ্বস্ত হওয়া বিমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোনো সদস্য ছিলেন না।

বিমানে থাকা ওই ক্লাবটির ফুটবলাররা হলেন ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল, থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস, নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান।

দুর্ঘটনার পর ফাইনাল ম‌্যাচ স্থগিত করা হয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে