,

কোহলির সঙ্গে ঝগড়া করে বিপদে ‘বদরাগী’ স্টোকস!

151259kohli_kalerkantho_picক্রিকেট দুনিয়ার অনেক রেকর্ড ওলটপালট হলেও বেন স্টোকসের মাথা কখনোই ঠাণ্ডা হয় না। তাকে আউট করে কেউ উদযাপন করতে গেলেই তার মেজাজ সপ্তমে ওঠে। ভাবটা এমন “আউট করেছ বলেই নাচানাচি করতে হবে?” বাংলাদেশ সফরে তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে বিবাদে জড়িয়েছিলেন বদরাগী হিসেবে পরিচিত ক্রিকেটার বেন স্টোকস। সে জন্য তাকে একটি ডিমোরিট পয়েন্ট সহ তিরস্কৃত হতে হয়। এরপর ভারত সফরে গিয়েও এবার তিরস্কৃত হতে হলো স্টোকসকে।

ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির তিরস্কার শুনতে হলো এই ইংলিশ অল-রাউন্ডারকে। শনিবার মোহালি টেস্টের প্রথম দিনে ব্যক্তিগত ২৯ রানে রবীন্দ্র জাদেজার বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে টাইমিং মিস করে স্ট্যাম্পিংয়ের শিকার হন স্টোকস। স্বাভাবিকভাবেই উদযাপন শুরু করে ভারতীয় ক্রিকেটাররা। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে কোহলির উদযাপনটা একটু আলাদা ছিল। আর এতেই রেগে আগুন হয়ে যান স্টোকস!

কোহলির দিকে তেড়ে যান স্টোকস। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মাঠ ছাড়তে ছাড়তে বাজে মন্তব্য করতেও ছাড়েননি স্টোকস। তার এই অখেলোয়াড়সুলভ আচরণ আম্পায়ারদের নজরে আনেন কোহলি। দিন শেষে এই অভিযোগ ম্যাচ রেফারির দপ্তরে পৌঁছল তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হয়। এরপর আইসিসির ২.১.৪ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেন। স্টোকস যথারীতি নিজের অপরাধ স্বীকার করে জরিমানা থেকে বেঁচে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে