থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

bangladeshglbgস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি এশিয়া কাপ মিশন ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের বড় জয় তুলে নিয়েছে রুমানা আহমেদের দল।

ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অ্যান্ড টেকনোলোজি ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রুমানা বাহিনী। তৃতীয় উইকেটে ফারগানাকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সানজিদা।

তবে সানজিদা ৩৮ রানে আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৮৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। থাইল্যান্ডের সুলিপোর্ন নেন ৩ উইকেট।

ব্যাট করতে নেমে পান্না ঘোষ আর রুমানার বোলিং তোপে মাত্র ৫৩ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। নাতাকান চানতাম করেন ২১ রান। আর বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ আর রুমানা নেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক