বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে জুপিটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

photo-1480259861স্পোর্টস ডেস্ক : পরপর দুই বলে ওভার স্টেপিং ‘নো বল’ করায় চিটাগং ভাইকিংসের পাকিস্তানি পেসার ইমরান খানকে নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন, স্পট ফিক্সং করছেন না তো তিনি? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিকে তাঁর এই নো বল নিয়ে জোরালো আলোচনা হয়েছিল। আসরের মাঝপথে এসে আবার ফিক্সিং নিয়ে আলোচনা।

এবার ফিক্সিং নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রংপুর রাইডার্স এবং তাদের বহিষ্কৃত খেলোয়াড় জুপিটার ঘোষ। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জুপিটার অভিযোগ করেছেন, নিজ দল থেকেই নাকি তাঁকে স্পট ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়। ফিক্সিংয়ে রাজি হননি বলেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

অবশ্য রংপুর রাইডার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে, গত ৫ নভেম্বর অনৈতিক কাজে ধরা পড়ায় জুপিটারকে দল থেকে বিতাড়িত করা হয়েছে। আর এই কারণেই সে দলেকে ফিক্সিংয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে। তা ছাড়া একটি মহল দলের সাফল্যে ইর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে বিসিবির  পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, আমাদের কাছে জুপিটার ঘোষ একটি অভিযোগ করেছে। কিন্তু আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত কোনো তথ্য-প্রমাণ না আসে, আমরা এর বিপক্ষে কোনো ব্যবস্থা নিতে পারি না। কারো মৌখিক অভিযোগে আমরা তদন্তে নেমে পড়তে পারি না। তবে বিষয়টি আমাদের বিবেচনায় থাকবে।’

বাগেরহাট থেকে উঠে আসা খেলোয়াড় জুপিটার ঘোষ এবারই প্রথম বিপিএলে নাম লিখিয়েছেন। রংপুর তাঁকে দলভুক্ত করলেও একটি ম্যাচও খেলতে পারেননি। বিপিএল শুরুর পরের দিনই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ