,

ত্রিদেশীয় সিরিজ: জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

255714স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে হারিয়ে তিন জাতির ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। রবিবার ফাইনালে স্বাগতিক জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজকে টপকে ফাইনালে জায়গা করে নেওয়া জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে সবক’টি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের হয়ে ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ১০ এবং পিটার মুর ১ রান করে বিদায় নেন। মিডল অর্ডারে ৩৬ রান করেন অভিষিক্ত মুসাকানদা। ২৫ রান আসে আরভিনের ব্যাট থেকে। এছাড়া, শেন উইলিয়ামস ৩৫, তিরিপানো ১০, ওয়ালকার ১৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট দখল করেন ভ্যানডারসে এবং গুনারত্নে।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ রানের মধ্যে সফরকারীদের ৩ উইকেট তুলে নেন স্বাগতিকরা। এরপর কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গার ব্যাটে প্রাথমিক বিপর্যয়ে কাটিয়ে জয়ের কাছাকাছি পৌছে যায় লঙ্কানরা। কুশল মেন্ডিস ৫৭ রান করে ফিরলেও সমান ৫৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন থারাঙ্গা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে