চিটাগাং ভাইকিংসের ৯ উইকেটের সহজ জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০তম ম্যাচে তামিম ইকবালের অপরাজিত ৬২ রানে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে তামিম-গেইলদের চিটাগাং ভাইকিংস।
রোববার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সৌম্য সরকারের ২১ বলে ২৬ ও আনোয়ার আলির অপরাজিত ১৩ বলে ২০ রানের কল্যানে ১২৪ রান করে রংপুর রাইডার্স। মোহাম্মদ মিঠুন ১০ বলে ১২। মোহাম্মদ শাহজাদ ১৮ বলে ২১ রান । নাঈম ইসলাম ৪ বলে ৩ রানে। আফ্রিদির ১৪ বলে ১৩ রান। লিয়াম ডসন ১৮বলে ১৪ ।
জবাবে ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৮ রান করে চিটাগাং ভাইকিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক তামিম ইকবাল। ক্রিস গেইল ২৬ বলে ৪০ রান। এনামুল হক অপরাজিত ২২ বলে ২২ রান।
চিটাগাংয়ের পক্ষে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ নবী। আর রংপুরের হয়ে ১ টি উইকেট নেন শহিদ আফ্রিদি।











