,

স্টোকসের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি

 

স্পোর্টস ডেস্ক :ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক বিরাট কোহলিকে অন্তত তেমনটা বলা যাবে না। শনিবার মোহালিতে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। প্রকাশ্যেই ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন স্টোকসের সঙ্গে বিতণ্ডা হল তার।

virat-stoks_bdp

রবীন্দ্র জাদেজার বলে এগিয়ে এসে মারতে গিয়েছিলেন স্টোকস। বল ফসকে গেল। তাকে স্টাম্প আউট করলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পার্থিব প্যাটেল। মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিলেন স্টোকস। কিন্তু সে সময় বিরাট কোহলিকে দেখা গেল, তাকে লক্ষ্য করে কী একটা বলছেন। প্রথমে তেমন গুরুত্ব দেননি স্টোকস। পরে বিষয়টি অন্যদিকে মোড় নিতে থাকে। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আম্পায়ার। তার মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্বে আসে।

স্টোকসকে হঠাৎ কেন কটূক্তি করতে গেলেন বিরাট, তা পরিষ্কার নয়। ভারত অধিনায়কের এই আচরণ সবার নজরে পড়ে যায়। শোনা যায়, ইংল্যান্ড শিবির বিষয়টি নিয়ে ম্যাচ রেফারিকে নালিশ করতে পারে। কিন্তু এখন পর্যন্ত ম্যাচরেফারির দ্বারস্থ হয়নি ব্রিটিশ শিবির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে