,

ভারতের কাছে প্রমীলা টাইগারদের হার

poonam-yadavস্পোর্টস ডেস্ক : নারীদের এশিয়া টি ২০ কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হেরে গেছে বাংলাদেশ। ১১৯ রানের জয়ের লক্ষ্যে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় প্রমীলা টাইগাররা।

ব্যাংককে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে তারা করে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন মিতালি রাজ। এছাড়া স্মৃতি মান্ধানা ৪১ এবং অধিনায়ক হারমানপ্রীত কাউর ১৯ রান করে করেন।

প্রমীলা টাইগারদের পক্ষে ১২ রানে ২ উইকেট নেন খাদিজা তুল কোবরা। জাহানারা আলম ও রিতু মনি একটি করে উইকেট নিয়েছেন।

১১৯ রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশের কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন শিলা শারমিন। এছাড়া মাত্র সালমা খাতুনই দুই অংকের রানে পৌঁছাতে পেরেছেন, ১৭। ফলে ১০ বল হাতে রেখে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের পক্ষে পুনম যাদব ৩টি এবং জুলান গোস্বামী ও অনুজা পাতিল ২টি করে উইকেট নিয়ে প্রমীলা টাইগারদের ধসিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে