বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের অস্বস্তি আর শফিউলের স্বস্তি

mushfiq_shafiulস্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহীমের রাতের ঘুমটা ভালো হওয়ার কথা না। বরিশাল বুলসের অধিনায়ক তিনি। অথচ শনিবার বিপিএলে টানা চতুর্থ ম্যাচে হারল তার দল। এদিন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে গেলেও মুশফিকের স্বস্তি থাকার কথা না। এখন ৮ ম্যাচে ২৬৭ রান তার।

শফিউল ইসলামের সেই সমস্যা নেই। প্রায় হারিয়ে যেতে বসেছিলেন। বেশ কষ্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সম্প্রতি। আর সেই আত্মবিশ্বাস বিপিএলে টেনে এনেছেন খুলনা টাইটান্সের এই মিডিয়াম পেসার। শনিবারই বরিশালকে হারানো ম্যাচে ১ উইকেট শিকার করেছেন। আর ওই ১ উইকেটে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় এক নম্বরে তার নাম। যদিও ওখানে আরো দুজনের সাথে ভাগাভাগি করছেন জায়গাটা। তারপরও তার রাতের ঘুম অন্যান্য রাতের তুলনায় অনেক ভালো হওয়ার কথা।

ঢাকা থেকে চট্টগ্রাম, সেখান থেকে ঢাকা। বিপিএলে ঢাকা পর্ব আবার শুরু হয়েছে শনিবার। এবং নানা অদল বদল তো হচ্ছেই। এই যেমন চট্টগ্রাম থেকে রংপুর রাইডার্স ঢাকায় এল পয়েন্ট তালিকার শীর্ষ স্থান নিয়ে। কিন্তু এসেই প্রথম দিনে রাজশাহী কিংসের কাছে হেরে গেল। তারপর খুলনা হারাল বরিশালকে। তাতে ১ নম্বরে এখন মাহমুদ উল্লাহর খুলনা টাইটান্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর।

পয়েন্ট তালিকার মতো ব্যাটিং-বোলিংয়ে অদল বদল চলছে। দিনের প্রথম ম্যাচে রংপুরের মোহাম্মদ মিথুন খেলেছেন ৬৪ রানের ইনিংস। দলকে জেতাতে না পারলেও পেছন থেকে উঠে এসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থান দখল করলেন। ৭ ম্যাচে ২৪৭ রান। ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফ (৭ ম্যাচে ২৪৪ রান) ১ থেকে নামতে শুরু করলেন। পরের ম্যাচে মুশফিক ৩১ রান করলেন। উঠে আসলেন ১ নম্বরে। আর বরিশালেরই শাহরিয়ার নাফীস ২৩ রান করে (৮ ম্যাচে ২৪৮ রান) উঠে আসলেন দুইয়ে। এখন মুশফিক, নাফীস, মিথুন, মারুফ, সাব্বির রহমান (৮ ম্যাচে ২৪১) এই হলো সেরা পাঁচের ক্রম।

চট্টগ্রাম পর্বের পর চিটাগং ভাইকিংসের আফগান স্পিনার মোহাম্মদ নবি ও ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে ছিলেন। এবার তাদের সাথে যোগ দিয়েছেন শফিউল। শফিউল ও নবি ৮টি করে ম্যাচ খেলেছেন। শহীদ খেলেছেন ৭টি। বিপিএলের মোটে অর্ধেক পেরিয়েছে। তার মানে শ্রেষ্ঠত্বের তালিকায় এরকম অদল-বদল চলতেই থাকবে!

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত