বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট বিশ্বে বিস্ময় ৫ বছরের রুদ্র! (ভিডিও)

33707-untitled-17স্পোর্টস ডেস্ক : টুইটারে ভাইরাল হওয়া দুই বছর আগের একটি ভিডিও তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। পাঁচ বছর বয়সী ছোট্ট ছেলেটি কিনা অনূর্ধ্ব-১৪ দলের মূল একাদশের সদস্য! হেলমেট, প্যাড, সেফটি গার্ড নিয়ে মোকাবেলা করছে তারচেয়ে বয়সে অনন্ত তিনগুণ বড় সব বোলারকে!

ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকার মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। আর ১৬ বছরে জাতীয় দলে খেলে। দিল্লির ছেলে রুদ্র প্রতাপ মাত্র ৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছে দিল্লি অনূর্ধ্ব-১৪ দলে।

শুধু জায়গা করে নেওয়া নয় সে নজর কেড়েছে মাঠ দাবড়িয়ে। ডেথ ওভারে ব্যাট করতে নেমে মাঠে ঢোকার সময়ই ছিলো ছিলো তার সাবলীল ভঙ্গি। আর ক্রিজে দাঁড়িয়ে স্পিন ও ফাস্ট বলে ব্যাট চালানো, ফুটওয়ার্ক ছিলো দেখার মতো।

ছোট্ট ব্যাট নিয়ে ক্রিজে ব্যাট ঠুকতে থাকলে তার উচ্চতা আর স্ট্যাম্পের উচ্চতা হয়ে যায় সমান। মাথায় হেলমেট আঁটে না, তাই ভিতরে ক্যাপ পরে আঁটানো হয়েছে হেলমেট। অনেক কষ্টে ছোট্ট প্যাডজোড়া মিললেও থাইপ্যাডকে ব্যবহার করতে হয়েছে চেষ্টপ্যাড হিসেবে।

এই বয়সে কাঠের বলে ব্যাটিংয়ে নেমে রুদ্র ছিলো একেবারেই নির্ভীক। ফুটওয়ার্কে ছিলো না কোনো ঘাটতি। মাঠে তার ক্রিকেটীয় অঙ্গভঙ্গিও ছিলো অনুকরণীয়। কো-পার্টনারকেও দারুণভাবে সামলেছে সে।

গুটি গুটি পায়ে ২২ গজের পিচে দৌড়ে রানও নিয়েছে রুদ্র। ইতোমধ্যে শচীনের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে তাকে নিয়ে। তার প্রতিভা অবাক করেছে গোটা ক্রিকেট বিশ্বকে।

শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার রাসেল আর্নল্ড একটি টুইটে লিখেছেন, সে নিশ্চিতভাবে ভবিষ্যত ক্রিকেটের প্রতিভা।

দেখুন ভিডিওটি

https://youtu.be/M5QiH0uWoN4?t=242

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত