ঢাকা পর্বে চিটাগং ভাইকিংসে যোগ দিচ্ছেন গেইল

untitled-1-1বিপিএলের চতুর্থ আসরে ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় ঠিক তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপরে ছিল চিটাগং ভাইকিংস। তবে ঘরের মাঠে ভাগ্য খুলেছে দলটির। চট্টগ্রাম পর্বে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। আগামীকাল থেকে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। তার আগে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে টেবিলে দলটির অবস্থান চতুর্থ। শেষ ম্যাচে বরিশালকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কিছুটা স্বস্তিতে তামিম ইকবালের দল। এ স্বস্তি দীর্ঘায়িত করতে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার রাতের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন গেইল। এরপর বিপিএলে যতদূর যেতে পারবে চিটাগং, দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই ক্যারিবীয়ান ব্যাটিং দানবকে। বিপিএলে গেইলের বিগত আসরগুলোর পারফরম্যান্স দেখে শিরোপার বড় স্বপ্ন দেখতে পারেন ভাইকিংস সমর্থকরা। গত তিন আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসের হয়ে ১০ ম্যাচ খেলে ৭৭.২৮ গড়ে ১৮৬.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫৪১ রান। তিন শতকের পাশাপাশি এক অর্ধশতকও আছে তার।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক