,

বিকিনি গার্ল থেকে ফুটবল মাঠের রেফারি!

cladioনিউজ ডেস্ক : ছিলেন বিকিনি গার্ল। যোগ্যতা প্রমাণ করে হয়ে গেলেন রেফারি। ফুটবল মাঠে বাঁশি মুখে তার বন্যতা দেখে দর্শকরা মুগ্ধ। তিনি ইতালির ক্লাদিও রোমানি। ৩৪ বছরের এই আকর্ষণীয় মডেল বন্যপ্রাণী সংরক্ষণের কট্টর সমর্থক। তাকে নিয়েই এখন ফুটবল জগতে মাতামাতি।

বাবা-মা সার্বিয়ার নাগরিক হলেও রোমানির জন্ম ইতালিতে। ছোটবেলা থেকে মডেলিংয়ের প্রতি আকর্ষণ ছিল তার। ২০১২ সালে আদ্রিয়ানা লিমা এবং নাওমি ক্যাম্পবেলের মতো বিখ্যাত মডেলদের পিছনে ফেলে সেরা বিকিনি গার্লের সম্মান ছিনিয়ে নিয়ে শিরোনোমে উঠে আসেন রোমানি।

তবে কাহিনি সেখানেই শেষ নয়। ২০১৪ সালে রেফারিং নিয়ে পরীক্ষায় পাশ করে সেরি-আ এবং সেরি-বি ডিভিশনের ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করে সবচেয়ে বড় চমক দেন রোমানি। এসি মিলানের সমর্থক বলে নিজেকে দাবি করা সুন্দরী মডেল চলতি বছরের শুরুতে টুইটারে ক্লাবের জার্সি গায়ে লাস্যময়ী ছবি পোস্ট করে ঝড় তুলে দেন। যা  নিয়ে এসি মিলান সমর্থকদের এক বড় অংশ প্রতিবাদও জানান।

অনেকে আবার এমনও প্রশ্ন তোলেন যে, প্রাক্তন এসি মিলান তারকা ফিলিপো ইনজাঘির একসময়ের বান্ধবী পেশাদার রেফারি হয়ে কীভাবে ক্লাবকে নিয়ে এতটা আবেগপ্রবণ হতে পারেন। নিজের পেশা নিয়ে ৩৪ বছরের সুন্দরী বলেছেন, “মাঠে ফুটবলারদের সঙ্গে দৌড়নোর সঙ্গে সঠিকভাবে ম্যাচ পরিচালনা করার সুযোগকে হাতছাড়া করতে চাইনি আমি। তাই রেফারি হয়েছি।”

কিন্তু মাঠের বাইরেও তার সুডৌল শরীর নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও বেশ উপভোগ করেন রোমানি। বলেছেন, “লোকজন আমাকে দেখে মুগ্ধ হয়, সেটা অবশ্যই দারুণ প্রাপ্তি। তবে সেটা মাত্রা ছাড়ালে হলুদ কার্ড দেখাতেও দেরি করব না!”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে