বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল-এর ঢাকা পর্ব শুরু শুক্রবার

ana-ivanovicস্পোর্টস ডেস্ক : গত ৮ নভেম্বর মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের খেলা। প্রথম পর্বে ঢাকায় অনুষ্ঠিত হয় মোট ১৩টি ম্যাচ। এরপর গত ১৭ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হয় দ্বিতীয় পর্বের খেলা। মঙ্গলবার চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষে হয়েছে চট্টগ্রাম পর্ব। বন্দর নগরীতে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১১টি।

দুইদিন বিরতি দিয়ে আগামী ২৫ নভেম্বর, শুক্রবার থেকে আবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের খেলা।

এদিন দুপুর দেড়টায় ড্যারেন স্যামি-সাব্বির রহমানদের দল রাজশাহী কিংসের মুখোমুখি হবে নাঈম ইসলাম-শহীদ আফ্রিদিদের দল রংপুর রাইডার্স। সন্ধ্যা সোয়া ছয়টায় মুশফিকুর রহিমের দল বরিশাল বুলসের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স।

চট্টগ্রাম পর্ব শেষে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। রংপুরের সমান দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা টাইটান্স। আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। আট পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত