,

মেসির স্পেন ছেড়ে ইপিএলে খেলার কারণ পরিবার!

messi-familyস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে তাঁর সম্পর্ক গত ১৪ বছরের। তবু, স্প্যানিশ এবং ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানাচ্ছে বার্সেলোনা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ভাবনা পুরোটা জল্পনা নয়! শুধু আয়কর বিতর্ক নয়, পরিবারের জন্যও স্পেন ছাড়তে পারেন মেসি।

মেসির স্পেন ছাড়ার কারণ বিশ্লেষণ করতে গিয়ে উঠে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। যে তালিকায় প্রথমেই থাকতে পারে আয়কর বিতর্কে মেসির জড়িয়ে পড়া। গত জুলাইয়ে স্পেনের আদালত মেসি ও তাঁর বাবা জর্জের বিরুদ্ধে ২১ মাসের হাজতবাসের নির্দেশ দিয়েছিল। হাজতবাস করতে না হলেও আদালতের ওই নির্দেশের পরই ক্ষিপ্ত তারকা ক্লাব ছাড়ার কথা ভাবতে শুরু করেন। তাই ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে একাধিক বৈঠক করা সত্ত্বেও মেসির বাবা নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত কথা দেননি। ক্লাবের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হতে বাকি আরও দু’বছর।

এর সঙ্গে রয়েছে মেসির বেতন সংক্রান্ত বিষয়। জানা গিয়েছে, বর্তমানে মেসির সাপ্তাহিক বেতন ৩ লক্ষ ৬৫ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৩১ কোটি টাকা)! স্পেনের সংবাদমাধ্যমের মতে বার্সেলোনার পক্ষে মেসির বেতন বাড়ানো কঠিন। সেক্ষেত্রে ম্যাঞ্চেস্টার সিটি বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্ষমতা আছে মেসির আর্থিক চাহিদা পূরণ করার।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি মেসিকে এই বিষয়ে বুঝিয়েছেন লুইস সুয়ারেজ! তিনি নাকি বলেছেন যে, প্রিমিয়ার লিগের মতো উত্তেজক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ বিশ্বফুটবলে আর নেই। সেখানে খেলার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। তাই পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী স্ট্রাইকারের কাছে ইপিএল নতুন আকর্ষণ হতে পারে।

এছাড়াও ইপিএলে খেলার সিদ্ধান্ত নিলে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে ফের খেলতে পারেন মেসি। দু’জনের সুসম্পর্ক ফুটবলবিশ্বে সর্বজনবিদিত। আরও একটি তাৎপর্যপূর্ণ কারণ আছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, মেসির পার্টনার আন্তোনেল্লা রোকুজ্জোর ঘনিষ্ঠ বন্ধু সেস ফ্যাব্রেগাসের পার্টনার ড্যানিয়েলা সিম্যান। ফ্যাব্রেগাস খেলছেন ইপিএলে। মেসি পরিবার নিয়ে ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে খুশি হয়তো হবেন আন্তোনেল্লা। তাই পার্টনারের জন্য ইংল্যান্ড যেতে আপত্তি না-ও করতে পারেন মেসি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে