সানি-আফ্রিদির অঘাতে বিপর্যস্ত খুলনা
স্পোর্টস ডেস্ক : শুরুটা ভালোভাবেই করার চেষ্টা করেছিল খুলনা টাইটানস। কিন্তু রংপুরের দুর্ধর্ষ বোলার আরাফাত সানির ঘূর্ণিতে পরে খেই হারালো তারা। সানির দুই ওভারে পর পর দুটি উইকেট হারিয়েছে মাহমুদুল্লাহর দল। সাজঘরে ফিরেছেন ফ্লেচার ও আব্দুল মজিদ। এরপর অফ্রিদি আক্রমনে এসেই ফিরিয়ে দেন অধিনায়ক মাহমুদুল্লাহকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান।











